× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:০৮ পিএম

ধান বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:০৮ পিএম

প্রতীকী  ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার সদর উপজেলায় ধান বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গণেশ সরকার (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) বিকাল ৫টার দিকে শহরের কদমতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ বাঁশতলা এলাকার বিরিঞ্চি সরকারের ছেলে।

গণেশ সরকারের চাচাতো ভাই মনেজিত সরকার বলেন, দাদা গণেশ সরকারের দুই মেয়ে। বড় মেয়ে পূর্ণিমা সরকার শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছোট মেয়ে মিম সরকার বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ট্রলি চালিয়ে যে আয় হতো, তা দিয়ে কোনোরকমে তাদের সংসার চলত।

তিনি আরও বলেন, আজ বিকালে দাদা গণেশ সরকার বাড়ি থেকে ধান বোঝাই ট্রলি নিয়ে কদমতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ত্রিদেব দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Link copied!