× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৪২ এএম

ভিন্ন ধর্মের প্রেমে চরম পরিণতি, যুগলের আত্মহত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৪২ এএম

প্রেমিক মনির মিয়া ও প্রেমিকা অনামিকা। ছবি : রূপালী বাংলাদেশ

প্রেমিক মনির মিয়া ও প্রেমিকা অনামিকা। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরে ভিন্ন ধর্মের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দুটি তরুণ প্রাণ শেষ হয়ে গেল। পরিবারের বাধা ও সামাজিক চাপের কারণে প্রেমিক মনির মিয়া (১৮) ও প্রেমিকা অনামিকার (১৬) একসঙ্গে আত্মহত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত মনির মিয়া সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া গ্রামের মুসলিম তরুণ এবং অনামিকা একই উপজেলার ঝাউয়েরচর গ্রামের খ্রিষ্টান কিশোরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির ও অনামিকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে ভিন্ন ধর্মের হওয়ায় উভয় পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। এতে তারা মানসিক চাপের মধ্যে পড়ে।

গত ৯ জানুয়ারি বিকেলে প্রেমিক যুগল একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাতেই মনির মারা যান। এরপর সোমবার রাতে অনামিকাও মৃত্যুবরণ করে।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় ছেলের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বলাইয়েরচর ইউনিয়নের বিট অফিসার উপপরিদর্শক (এসআই) বাবুল আহমেদ জানিয়েছেন, মেয়ের পরিবারের পক্ষ থেকেও বুধবার একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!