× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৪০ পিএম

তাড়াশে ধানের শীষের পক্ষে নারীদের প্রচার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৪০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ) আসনে বিএনপি প্রার্থী ভিপি আইনুল হকের পক্ষে নির্বাচনি প্রচারে নারীরা অংশগ্রহণ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, তাড়াশ উপজেলা যুবদলের সদস্যসচিব রাজীব আহমেদ মাসুমের উদ্যোগে গঠিত একটি সংগঠিত নারী টিম তাড়াশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উলুপুর এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও প্রচার চালাচ্ছেন। এ সময় তারা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারকালে নারী টিমের সদস্যরা বলেন, ভিপি আইনুল হক একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। তারা দাবি করেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই একমাত্র কার্যকর প্রতীক।

স্থানীয় বাসিন্দারা জানান, নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনি প্রচারে নতুন গতি এসেছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারীভিত্তিক এ ধরনের সংগঠিত প্রচার নির্বাচনি মাঠে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা যুবদলের সদস্যসচিব রাজীব আহমেদ মাসুম বলেন, ‘ধানের শীষকে বিজয়ী করতে আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। পাশাপাশি আমাদের নারী টিম বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে।’

Link copied!