ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন, রাফি পলাতক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের শাহীপাড়া গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন খাদিজা খাতুন (১৬) নামে এক কিশোরী। বুধবার (২০ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

অনশনরত খাদিজা খাতুন উপজেলার তালম পদ্মপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে। অভিযুক্ত প্রেমিক মো. আল রাফি (১৭) একই ইউনিয়নের তালম শাহীপাড়া গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। দুজনই তালম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা ও আল রাফির মধ্যে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেন খাদিজা।

খবর জানাজানি হলে রাফি সুযোগ বুঝে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের জন্য দুই পরিবারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তবে এ বিষয়ে উভয় পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, বিষয়টি নিয়ে সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।