ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

স্কুলে বসে মদ্যপান করা সেই প্রধান শিক্ষক বরখাস্ত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৫:০১ পিএম
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে মদ্যপান করে বিরূপ আচরণ করা প্রধান শিক্ষক রুহুল আমিনকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে তার এমপিও স্থগিতের সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে মদ্যপানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজ কক্ষে চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসি পরীক্ষা চলছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন। তাদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।