ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শনিবার যেসব এলাকায় ১০ ঘন্টা থাকবে না বিদ্যুৎ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:২৫ পিএম
ছবি: সংগৃহীত

জরুরি মেরামত ও সংস্কার কাজের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ এপ্রিল)  উপজেলার বিদ্যুৎ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র ও বিতরণ লাইনের জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কর্তনের কাজও চলবে।


 
বিদ্যুৎ অফিস সূত্রে আরও জানা গেছে, দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে লাইনের ত্রুটি, ভোল্টেজ ড্রপ ও আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমানো সম্ভব। ফলে সাময়িক এই দুর্ভোগ থাকলেও দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন গ্রাহকরা।
 
 সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।