ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা, মাদক ও অনলাইনে জুয়া খেলা নিয়ন্ত্রণে পুলিশের মহড়া

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অনলাইনে জুয়া খেলা নিয়ন্ত্রণে পুলিশের মহড়া জোরদার করা হয়েছে। সোমবার (২২ জুন) সকাল থেকে এ মহড়া শুরু হয়।

জগন্নাথপুর ওসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মহড়ায় অংশ নেন, থানার এস আই, এএসআইসহ পুলিশের সকল সদস্যবৃন্দ।

এতে জগন্নাথপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় এ মহড়া প্রদর্শন করা হয়।

জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অনলাইনে জুয়াসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।