বিচারহীনতা ও দেশবিরোধী ষড়যন্ত্র এবং দেশে গুম, খুন ও বিরোধী দলের ওপর নির্যাতনের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনজীবনে চরম অস্থিরতার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সমাবেশ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।
এই উপলক্ষ্যে সোমবার (২২ জুন) বিকেলে মহানগরী দক্ষিণ কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান এবং শামছুর রহমান, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন খান, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, মাওলানা ফরিদুল ইসলাম, এডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, ডা. আতিয়ার রহমান, শেখ শরীফ উদ্দিন আহমদ, ড. মোবারক হোসেন, আমিনুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, আবদুল হাই, শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলাম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সেক্রেটারি মো. মুজিবুর রহমান।
এ ছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন জোন পরিচালক, সহকারী জোন পরিচালক ও মজলিসে শুরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

