ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ভূমিকম্পে কাঁপল রাজধানী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)–এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.০। এর গভীরতা ছিল ১৬ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।

এদিকে, ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৫।

ভূমিকম্প-প্রবণ অঞ্চলে অবস্থানকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।