কৃষকদের দোরগোড়ায় সহজ শর্তে কৃষিঋণ পৌঁছে দেওয়া, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা এবং ব্যাংকিং সেবার প্রতি কৃষকদের আস্থা বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও জগন্নাথপুর উপজেলার তপশিলি ব্যাংকগুলোর উদ্যোগে উপজেলা ভিত্তিক প্রকাশ্য কৃষিঋণ বিতরণ ও প্রচারণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। সভা পরিচালনা করেন ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার সহকারী ব্যবস্থাপক আশিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেট আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. এমদাদুল হক এবং ব্যাংক এশিয়া পিএলসির সিলেট পূর্বাঞ্চলের এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।
এ ছাড়া বক্তব্য দেন ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. জাহির উদ্দিন, উত্তরা ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহমুদ উল্লাহ এবং চিলাউড়া গ্রামের সফল কৃষক মো. জুয়েল মিয়া।
অনুষ্ঠানে সুবিধাভোগী কৃষকদের মধ্যে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি নেতা লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক এম. এ. মতিন, মো. হাবিল মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল, সাংবাদিক আবদুল হাই, সদস্য সচিব রিয়াজ রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল ওয়াহিদ, মোহাম্মদ মঈন উদ্দিন, সাংবাদিক জামাল হোসাইন, সাহাব উদ্দিন রাহুল, রাসেল আহমদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সুবিধাভোগী কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. ইসলাম উদ্দিন।

