ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিলেটে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার, সিলেট
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১১:১৯ এএম
স্বর্ণ ও নগদ অর্থ লুট। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটিতে বাসার সবাই বাড়ির বাইরে থাকার সুযোগে চোরচক্র জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ছুটি শেষে বাসায় ফিরে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান বাড়ির মালিক। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাসার মালিক ফজলুল করিম এনাম জানান, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে তারা সুনামগঞ্জে বেড়াতে গিয়েছিলেন। রোববার রাতে বাসায় ফিরে দেখেন, জানালার গ্রিল কেটে চোর ঘরে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে ফেলে। প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।