ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিলেটে হামে প্রথম মৃত্যু

সিলেট ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৪:৪৩ পিএম
পুরোনো ছবি।

সিলেটে হাম রোগে আক্রান্তদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)-তে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ এপ্রিল) দুপুরে মারা যায় শিশুটি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানান, এটি হামে আক্রান্ত হয়ে সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা। সোমবার দুপুরের দিকে ৪ মাস বয়সি ওই শিশুটি মারা যায়। তবে কর্তৃপক্ষ তার পরিচয় প্রকাশ করেনি।