× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০২:৪৪ পিএম

সিলেটে ৫ লাখ টাকার পেঁয়াজ জব্দ, গ্রেপ্তার ১

সিলেট ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০২:৪৪ পিএম

প্রায় ৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে।  ছবি- সংগৃহীত

প্রায় ৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। ছবি- সংগৃহীত

সিলেট মহানগর শাহপরান থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২১ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে এসআই (নি.) প্রণজিৎ মন্ডলের নেতৃত্বে একটি টিম বটেশ্বর এলাকার আইবি কমপ্লেক্স ভবনের সামনে অভিযান চালায়। অভিযানে ১১৮ বস্তায় মোট ৫,৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। এসব পেঁয়াজের বাজারমূল্য প্রায় ৫,০১,৫০০ টাকা।

গ্রেপ্তার ব্যক্তি ইমান আলী (৪০), বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার আগুনের চর এলাকায়। পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা (নং-২৯, তারিখ: ২১/১১/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এসএমপি সিলেটের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ পণ্য আমদানি প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া পণ্য ও জব্দকৃত ট্রাকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!