এবার পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে শৈলকুপার কৃষকদের
ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:৩৪ পিএম
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দিন দিন বাড়ছে পেঁয়াজের আবাদ। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিস্তীর্ণ জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। ভালো ফলন ও বাজারে ন্যায্যমূল্যের আশায় অনেক কৃষক ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে পেঁয়াজ চাষে ঝুঁকছেন।
উপজেলার কাশিনাথপুর, হাবিবপুর, দুধসর ও ত্রিবেনীসহ বিভিন্ন এলাকায় মাঠজুড়ে পেঁয়াজের সমারোহ। কৃষকরা জানান, গত কয়েক বছরে পেঁয়াজের দাম...