× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৩৮ পিএম

নতুন পেঁয়াজ-আলুর দাম সামান্য কমেছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৩৮ পিএম

বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজির।      ছবি- সংগৃহীত

বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজির। ছবি- সংগৃহীত

সপ্তাহ ব্যবধানে ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম খুব একটা পরিবর্তন হয়নি। তবে নতুন পেঁয়াজ ও আলুর দাম সামান্য কমেছে। মুরগি ও ডিমের বাজার আগের মতোই নিম্নমুখী রয়েছে।

পুরোনো পেঁয়াজের দাম এখনও অস্থির। বাজারে এক কেজি পুরোনো পেঁয়াজ কিনতে হচ্ছে ১৫০ টাকা পর্যন্ত। নতুন পেঁয়াজের দাম ৮০ থেকে ১২০ টাকা কেজিতে দাড়াচ্ছে। বিক্রেতারা জানান, সরবরাহ বাড়েনি, তাই অস্থিরতা এখনও কাটেনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) খিলগাঁও ও রামপুরার বাজারে দেখা গেছে, নতুন পেঁয়াজের মান ও দাম এক দোকান থেকে অন্য দোকানে ভিন্ন।

খিলগাঁও তালতলা বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়, রামপুরার কয়েকটি দোকানে ১২০ টাকায়।

আলুর দামও সপ্তাহের ব্যবধানে কমেছে। নতুন আলু ৩০-৩৫ টাকায়, পুরোনো আলু ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। শীতের সবজির দামে সামান্য হ্রাস দেখা গেছে। ফুলকপির দাম ৩০-৩৫, লম্বা জাতের বেগুন ৬০-৮০, গোলাকৃতির বেগুন ৭০-৮০ টাকায় মিলছে। শিমের দামও জাতভেদে ৪০-৮০ টাকার মধ্যে।

ডিম ও মুরগির বাজারও নিম্নমুখী। ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকায়।

বিক্রেতারা বলছেন, দাম কমে যাওয়ায় খামারিরা লোকসানের মুখে পড়ছেন এবং সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!