× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:০৩ এএম

এক কেজি পেঁয়াজও ওপারে যাবে না: বিজেপি নেতা শুভেন্দু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:০৩ এএম

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার জেরে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন।

সম্প্রতি ময়মনসিংহে নৃশংসভাবে খুন হওয়া হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার বিচার দাবি করে এই বিক্ষোভ করা হয়। এতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।

বিক্ষোভ চলাকালে শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডসহ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ভারত থেকে এক কেজি পেঁয়াজও ওপারে (বাংলাদেশে) যেতে দেওয়া হবে না।

কলকাতায় উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভে অংশ নেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রায় ২০০ মিটার আগে পুলিশের ব্যারিকেডে বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়।

মিছিলে শুভেন্দু অধিকারী বলেন, ‘পুরো দুনিয়ার হিন্দু এক হোক। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের সঙ্গে যা করা হয়েছিল, দীপু চন্দ্র দাসের সঙ্গেও তাই করা হয়েছে।

এরপরই তিনি বলেন, মানা হবে না, হিন্দুরা জেগে উঠেছে। আমরা এদের বদলা নেবই। বদলা চাই। আমি পরিবারকে পরামর্শ দেব হাইকোর্টে আপিল করতে। ফাঁসি চাই।’

আজকের বিক্ষোভ শেষ হলেও আগামী ২৬ ডিসেম্বর আবার কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী।

রূপালী বাংলাদেশ

Link copied!