ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইল-৭ : বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:১৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

সহকারী রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, ১২৬টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন হাতি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট।

ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭০ হাজার ২১৩ ভোট বেশি পেয়েছেন।

উল্লেখ্য, ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন।