× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:০৯ পিএম

আর্জেন্টিনার সমর্থনে ধনবাড়ীতে ২০০ মোটরসাইকেলের বর্ণাঢ্য শোডাউন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার আসন্ন ফাইনাল ম্যাচকে ঘিরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোডাউন করেছেন সমর্থকরা।

রোববার (১৯ জুলাই) বিকেল ৫টায় ‘ধনবাড়ী আর্জেন্টিনার ভক্তবৃন্দ’-এর উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। ধনবাড়ী মেলার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলার মাঠে এসে শেষ হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যাদের মোটরসাইকেল ছিল না, তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পিকআপ ভ্যানের ব্যবস্থা করা হয়। শোভাযাত্রায় ব্যান্ড পার্টিও ছিল, যা পুরো আয়োজনকে আরও উৎসবমুখর করে তোলে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান।

ধনবাড়ী ও মধুপুর উপজেলার আর্জেন্টিনা সমর্থক এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ বলেন, আমরা ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনার সমর্থক। ২০২২ সালে মেসির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের আনন্দ পেয়েছি। এবারও ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জিতবে—এমনটাই আমাদের প্রত্যাশা।

আয়োজকরা জানান, ধনবাড়ী উপজেলার কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক এই আয়োজনে একত্রিত হয়েছেন। পাশাপাশি ফাইনাল ম্যাচটি বড় পর্দায় একসঙ্গে উপভোগ করারও প্রস্তুতি নেওয়া হয়েছে।

শোডাউনে অংশ নেওয়া মোখলেছ, শাওন ও মোস্তফা সোহাগ বলেন, এত বড় আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এবারও মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা শিরোপা জিতবে।

অংশগ্রহণকারী সমর্থকদের ভাষ্য, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। সেই আবেগ থেকেই প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আর্জেন্টিনার পতাকা, স্লোগান ও সমর্থকদের উচ্ছ্বাসে ধনবাড়ীর প্রধান সড়কগুলো মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!