ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইয়াবা বিক্রির সময় ২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলার কালমেঘ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫), মরহুম আমিজ উদ্দীনের ছেলে সাহা আলম (৩৫), আনারুল ইসলামের ছেলে আব্দুল হাকিম (২০) এবং কাদশুকা গ্রামের তাজমুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের এসআই এরশাদ আলী জানান, কালমেঘ বাজার থেকে মাদকের একটি বিশাল চালান আসছে, এমন সংবাদের তথ্য পেয়ে পুলিশের একটি চৌকস টিম বালিয়াডাঙ্গী থানাধীন কালমেঘ বাজারের সিডি স্টোরের পরিত্যক্ত ভবনে গভীর রাত ২টায় চার যুবককে মাদক বিক্রির সময় সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করে।
তাদের কাছ থেকে মোট ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


