× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:৪৭ পিএম

বিএনপি ক্ষমতায় এলে জুলাইযোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:৪৭ পিএম

জুলাইযোদ্ধা ও পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

জুলাইযোদ্ধা ও পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাইযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। প্রয়োজনে তাদের বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে। জুলাইযোদ্ধাদের গুরুত্ব সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে বলেও তিনি জানান।

বুধবার (৪ জানুয়ারি) রাত ১০টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আন্দোলনের ধরন ছিল এক রকম, আর তরুণদের আন্দোলন ছিল আরও সাহসী ও দৃঢ়। এই সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে।’ এ সময় তিনি জুলাইযোদ্ধাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট কায়দায় যারা অপরাধ করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। বিচার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ঠাকুরগাঁও জেলার উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ঠাকুরগাঁও একটি দরিদ্র জেলা। এখানে বড় কোনো শিল্পকারখানা গড়ে ওঠেনি। অতীতের সরকারগুলো রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। বিএনপি সরকার গঠন করলে এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন ফার্ম স্থাপন, কারিগরি শিক্ষার প্রসার এবং আইটি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে তরুণেরা ঘরে বসেই আয় করতে পারেন।

এ সময় তিনি জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!