× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৩৯ পিএম

রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে হুমকির অভিযোগ, মেম্বারদের মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৩৯ পিএম

মেম্বারদের মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

মেম্বারদের মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা মানববন্ধন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। এ সময় তারা ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিতের দাবি জানান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের রাণীশংকৈল শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পিআইও নুরুন্নবী সরকার মো. আক্কাস আলী নামে এক ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আপনার মত মেম্বার কেন? চেয়ারম্যানকে গুনি না! আপনারা পালায় বেড়াইবেন… আপনার মেম্বারি খায় নিবো… সাড়ে তিন হাত মাটির নিচে পুঁতে ফেলাবো, চেয়ারম্যান পর্যন্ত আইসে আব্বা ডাকবে।’

বক্তারা বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে এ ধরনের হুমকি ও অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তারা আরও বলেন, ‘আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম ব্যাহত হবে এবং জনগণের সেবা ক্ষতিগ্রস্ত হবে।’

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে যোগাযোগ করা হলে তাকে অফিসে পাওয়া যায়নি এবং ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি। রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসারের নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, তিনি বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

Link copied!