ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উপজেলা শাখার উদ্যোগে বটতলি আদর্শ মহা বিদ্যালয় চত্বরে মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অ্যাড. নুরুল ইসলামের পরিচালনায় নবনির্বাচিত সংসদ সদস্য ঠাকুরগাঁও-২ ডা. আব্দুস সালামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন ডা. সালাম এমপি। এতে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য দেন মো. জামাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. আবু তাহের সাধারণ সম্পাদক, মো. করিমুল হক সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের সভাপতি-সম্পাদক। তারা পৃথকভাবে ফুলের তোড়া দিয়ে বরণ করেন নবনির্বাচিত এমপিকে।
এ সময় সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, আমরা সবাই কথা না বলে এমপির কথা শুনি, আমাদের অনেক চাওয়া-পাওয়া আছে। তিনি সেই বিষয়ে কথা বলবেন।
ডা. আব্দুস সালাম বলেন, আপনারা আমাকে সংবর্ধনা দিচ্ছেন; তবে সংবর্ধনা দেওয়ার কথা ছিল আপনাদেরকে আমার।
তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমার জন্য পরিশ্রম করেছেন, দলের বিজয় ছিনিয়ে এনেছেন, সেই দিক বিবেচনা করে সংবর্ধনা পাওয়ার হকদার হরিপুরবাসীর।
তিনি আরও বলেন, ৫৪ বছর ধরে যে কাজ হয়নি সেই কাজের দায়িত্ব পড়েছে আমার কাঁধে। আমাকে সময় দিবেন কাকে কী দেওয়ার প্রয়োজন আমি তা জানি। আমি যা ওয়াদা করেছি তা বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে। যদি কোনো দলের লোক চাঁদা চায় আমাকে জানাবেন আমি তার ব্যবস্থা নেব।
এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন- বলেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন