ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ১১:১২ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শফির উদ্দীন (৭৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি আহত হন।

পরে তাকে আটোয়ারী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। নিহত শফির উদ্দীন সদর উপজেলার সেনিহারী গ্রামের মৃত জালি মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে শফির উদ্দীন বাইসাইকেলযোগে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রুহিয়া থানায় একটি মামলা হয়েছে। রুহিয়া থানার ওসি বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।