× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৩৭ পিএম

বইমেলার সম্ভাব্য তারিখ সুবিবেচনাপ্রসূত নয় : সাদাত হোসাইন 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৩৭ পিএম

সাদাত হোসাইন। ছবি- রূপালী বাংলাদেশ

সাদাত হোসাইন। ছবি- রূপালী বাংলাদেশ

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে অমর একুশে বইমেলার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলা একাডেমি। আগামী ২০ ফেব্রুয়ারি বইমেলা শুরুর প্রস্তাবিত তারিখ নির্ধারণ করে মেলায় অংশগ্রহণের জন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কাছে স্টল বরাদ্দের আবেদন আহ্বান জানানো হয়। 

শুক্রবার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে তীব্র আলোচনা। এই প্রেক্ষাপটে জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন বইমেলার সম্ভাব্য তারিখ নিয়ে প্রশ্ন তুলেছেন। 

রোবরার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ঘোষিত ২০ ফেব্রুয়ারি তারিখটি কোনোভাবেই সুবিবেচনাপ্রসূত নয়।

কারণ জানিয়ে তিনি লেখেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রোজা, ঈদসহ আনুষঙ্গিক নানা কারণেই এই বইমেলা পাঠকবান্ধব হবে না। রোজার সময় বেশিরভাগ মানুষই দিন শেষে পরিবারের সঙ্গে ইফতার করতে চান। নানা ধরনের প্রোগ্রাম থাকে। তারাবির নামাজ থাকে। ঈদের অন্তত কুড়ি-পঁচিশ দিন আগ থেকেই শপিং শুরু হয়। এই সময়ে রাস্তাজুড়ে প্রচণ্ড ট্রাফিক থাকে। ঈদের সপ্তাহখানেক আগ থেকেই রাজধানীবাসী ঢাকা ছাড়তে শুরু করেন। এ ছাড়াও আরও অসংখ্য বিষয় রয়েছে, যা নিশ্চিতভাবেই এই মেলাকে পাঠকদের জন্য অগম্য করে তুলবে। আর যে মেলা পাঠকবান্ধব হবে না, তা খুব স্বাভাবিকভাবেই লেখক ও প্রকাশকবান্ধবও হবে না।

এর আগেও দৈনিক রূপালী বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে একই মত প্রকাশ করেছিলেন সাদাত হোসাইন। সে সময় তিনি বলেছিলেন, নির্বাচনের আগে বইমেলার যে সম্ভব্য তারিখ (১৫ ডিসেম্বরের) ঘোষণা করা হয়েছিল, সেটিই ছিল সবচেয়ে উপযুক্ত এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!