× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:৪৯ পিএম

বইমেলায় কামরুল ইসলামের ‘নূর-জাহান’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০২৫ সালের বইমেলায় প্রকাশিত হয় কবি কামরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘নাইজেল’। বইটি সমাদৃত হয় পাঠকদের মাঝে। এক বছর পর এবার তিনি নিয়ে এলেন নতুন কবিতার বই ‘নূর-জাহান’। বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী। বইমেলায় তাদের ২৩৮, ২৩৯, ২৪০ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। 

জীবনবোধ ও প্রেম-বিষাদের বর্ণনায় কিছু চরিত্র সৃষ্টি করেছেন কামরুল ইসলাম। এর মধ্যে ‘বিনায়ক’ তো রীতিমতো গান হয়ে অন্তর্জালে এসেছে। এ ছাড়া কবির আরেকটি কল্পিত চরিত্র ‘নূর’। নতুন বইটি মূলত এ চরিত্র ঘিরেই। একটি চরিত্র ঘিরে একই আঙ্গিকের একগুচ্ছ কবিতা রয়েছে বইটিতে। যা কবিতায় খুব একটা দেখা যায় না। 

কামরুল ইসলাম বলেন, ‘নূর চরিত্রটি বিভিন্ন সময়ে আমার কবিতায় উঠে এসেছে। আমার কবিতার পাঠকদের মধ্যে চরিত্রটি ঘিরে কৌতূহল রয়েছে। আমি নিজেও চরিত্রটির প্রতি ঋণী, তাকে ঘিরে এত এত কবিতার দেখা পেলাম। সেজন্য নতুন বইটি নূরকে ঘিরেই। আমার সবচেয়ে পছন্দের কিছু কবিতা রয়েছে এ বইতে। নবকথন প্রকাশনীর প্রতি কৃতজ্ঞতা, তারা বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছে।’

প্রকাশক মোশাররফ হোসাইন নীলয় জানান, এবারের বইমেলায় বেশ কিছু নতুন বই নিয়ে এসেছেন তিনি। এর মধ্যে ‘নূর-জাহান’ স্বকীয় শক্তিতে আলাদা জায়গা করে নেবে বলে প্রত্যাশা তার।

রূপালী বাংলাদেশ

Link copied!