× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৪ পিএম

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর কদমতলীর মুক্তধারা এলাকার একটি বাসায় মো. রজ্জব আলী (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে খবর পেয়ে মুক্তধারা এলাকার ১৩/১৭ নম্বর তৃতীয় তলার বাসা থেকে রজ্জব আলীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বোন পুলিশের কাছে জানিয়েছেন, রজ্জব আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। হতাশার কারণে তিনি বাড়ির রুমে সিলিং ফ্যানের সঙ্গে পুরাতন লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহত রজ্জব আলীর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের বাপুর এলাকায়। তিনি মৃত খোরশেদ আলীর ছেলে। বর্তমানে ঢাকায় কদমতলী মুক্তধারার বোনের বাসায় বসবাস করছিলেন।

পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Link copied!