× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:৪১ পিএম

বিদ্যুৎস্পর্শে ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:৪১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর আদাবর থানাধীন সেকেরটেক ব্রিজ এলাকায় একটি চারতলা ভবনের বাইরে রং করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে একজন রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি আদাবরের সেকেরটেক একটি চারতলা ভবনের রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।’

Link copied!