× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:০৫ পিএম

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:০৫ পিএম

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর সাংবাদিক ফোরামের ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আহবায়ক মাহমুদ সোহেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিম উদ দৌলা সাদি।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার উদ্দেশ্যে একাধিক উপকমিটি গঠন করা হয়।

গঠনতন্ত্র প্রণয়ন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন সৈয়দ আহসান কবীর তুষার। এ কমিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শাহরিয়ার সোহাগ, পলিয়ার ওয়াহিদ ও মাহমুদুল হাসান।

সদস্য সংগ্রহ উপকমিটির আহ্বায়ক হয়েছেন তানভীর আহমেদ, এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম। কমিটিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন এনামুল হুসাইন, আক্তার হোসেন ও তৌহিদুর রহমান তুহি।

প্রচার ও দপ্তর উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মুতাসিম বিল্লাহকে। এ কমিটিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ফয়সাল আহমেদ, রুমান হাসান তামিম ও তারিন আহমেদ।

সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এই সব উপকমিটিকে চলতি মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন এবং শুধী শুভাকাঙ্ক্ষীদের তালিকা প্রণয়নের জন্য পৃথক আহ্বায়ক কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকা শাখার এই উদ্যোগের মাধ্যমে রাজধানীতে সাংবাদিকদের মধ্যে সংহতি ও কার্যক্রমকে আরও সুসংগঠিত করার চেষ্টা করছে।

Link copied!