× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:৫৪ পিএম

রামপুরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:৫৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ গেট। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ গেট। ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরা থানাধীন পূর্ব রামপুরার একটি বাসার ছাদের পানির ট্যাংকের পাইপের সঙ্গে মো. হাসান ভূঁইয়া (৪৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এস আই) মো. মাহবুবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে পূর্ব রামপুরার ১৩২/১/এ বাসার ছাদের ওপর সিঁড়ি ঘরের পাশে পানির টাংকের পাইপের সঙ্গে ঝুলন্ত ও কাপড়ের টুকরা দিয়ে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আশপাশের লোকের মুখে জানতে পারি, নিহতের স্ত্রীর সঙ্গে গত রাতে ঝগড়া হয়, এই নিয়ে তাদের ঘরের রাউটারসহ অন্যান্য আসবাবপত্র ছোড়াছড়ি করে ভেঙে ফেলে। আজ সকালে আমরা খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত হাসানের বাসা পূর্ব মালিবাগে, মৃত মজিদ ভুঁইয়ার সন্তান। বর্তমানে ১৩২/১/এ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত। এক ছেলের জনক ছিলেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!