× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:১১ পিএম

ব্যানার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২ 

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:১১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সাভারের আশুলিয়া থানা এলাকায় নির্বাচনি ব্যানার ও কেন্দ্রকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের ভোটারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর হাসান কলোনি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্বাচনি ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে তারই সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, যা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার প্রায় ১০ মিনিট আগে ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ওই এলাকার একটি নির্বাচনি ক্যাম্প পরিদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন। তার চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একই প্রার্থীর সমর্থক কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের অনুসারীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে আলম পারভেজ বুলেট তার সহযোগীদের নিয়ে কিবরিয়ার পরিচালিত নির্বাচনি অফিসে হামলা চালান। এ সময় পাশের একটি চায়ের দোকানেও ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। হামলা প্রতিহত করতে গেলে নারী কর্মীসহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়।

সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে তৌহিদ সরকার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত উভয় পক্ষ দীর্ঘদিন ধরেই এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসছে। নির্বাচনি কার্যক্রমের আড়ালে এ ধরনের সহিংসতা এলাকায় স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে বলে তারা অভিযোগ করেন। ঘটনার পর পুরো নির্বাচনি এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এ ছাড়া স্থানীয়দের একাংশ আরও অভিযোগ করেন, নির্বাচনি ক্যাম্পের আড়ালে ওই এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে। এসব অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Link copied!