× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৫১ এএম

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৫১ এএম

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার তিন ডাকাত। ছবি : সংগৃহীত

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার তিন ডাকাত। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মো. রফিকুল ইসলাম ওরফে রবিউল (৫০), মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদ (৩৭) এবং মো. রেজাউল করিম (৩৪)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এসব তথ্য জানান।

তিনি জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে যৌথ বাহিনীর সঙ্গে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে কয়েকজন ব্যক্তি র‍্যাবের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড কার্তুজ, একটি ডামি পিস্তল, অ্যান্টেনাযুক্ত ব্যাটারিসহ একটি ওয়াকি-টকি সেট, দুই জোড়া হ্যান্ডকাফ, চারটি র‍্যাবের জ্যাকেট, দুটি ভুয়া র‍্যাব আইডি কার্ড, দুটি পিস্তলের কাভার, একটি রিফ্লেক্টিং জ্যাকেট, একটি স্টিলের হাতুড়ি, কাগজে তৈরি দুটি গাড়ির নম্বর প্লেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়।

তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার মিজানুর রহমান ওরফে মিজু আহমেদের বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!