× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৩১ পিএম

ঢাকা-১১ আসনের ফল আটকে বদলের চেষ্টা চলছে, অভিযোগ নাহিদ ইসলামের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৩১ পিএম

নাহিদ  ইসলাম। ছবি : সংগৃহীত

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা-১১ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে তা পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম লেখেন, নিশ্চিত জয় টের পেয়ে ঢাকা-১১-এর কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তন করে ফেলার চেষ্টা চলছে। সবাই সতর্ক থাকুন। ষড়যন্ত্র রুখে দিন। যেকোনো অপচেষ্টার সমুচিত জবাব দেবে জনগণ।

তবে এ বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, আংশিক ফলাফলে দেখা যায়, ঢাকা-১১ আসনের ১৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফল পাওয়া গেছে। এতে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম পেয়েছেন ৮ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ কাইয়ুম পেয়েছেন ৭ হাজার ৩৯১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন ৪০২ ভোট।

ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এ আসনের অন্তর্ভুক্ত এলাকা হলো রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক অংশ।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রে জাল ভোট এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!