× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৫৯ পিএম

এবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৫৯ পিএম

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিএনপির শতাধিক নেতাকর্মীর অবস্থান

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিএনপির শতাধিক নেতাকর্মীর অবস্থান

ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে আগেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন এনসিপি নেতা নাসীরউদ্দিন পাটওয়ারী। তার চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে যান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে যান পাটওয়ারী। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তিনি বের হয়ে যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

রাত পৌনে ১১টার দিকে একই কার্যালয়ে যান আফরোজা আব্বাস। ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, পাটওয়ারীর অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানতে চেয়েছিলেন। সে বিষয়ে বক্তব্য দিতেই আফরোজা আব্বাস সেখানে গেছেন।

আফরোজা আব্বাসের আগমনের খবর পেয়ে শতাধিক নেতাকর্মী কার্যালয়ের বাইরে জড়ো হয়ে মিছিল করেন।

জামায়াত ইসলামী সমর্থিত জোটের প্রার্থী পাটওয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চবিদ্যালয়, পল্টন পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজ কেন্দ্রের ফলাফলে অনিয়ম করা হচ্ছে।

তিনি দাবি করেন, মির্জা আব্বাস কলেজ কেন্দ্রে ১৫ ভোটে এগিয়ে থাকার পরও পুনরায় ভোট গণনার জন্য তাদের এজেন্টদের আটকে রাখা হয়। কয়েকটি কেন্দ্রে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে ফল পাল্টানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শাহিন আহমেদ বলেন, আরও কয়েকটি কেন্দ্রে এজেন্টদের আটকে রাখার খবর পাওয়া গেছে। এগুলোতে এগিয়ে থাকার পরও ফলাফল ঘোষণা করা হচ্ছে না। এসব অভিযোগ জানাতেই পাটওয়ারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী রাতে বলেন, অফিসিয়ালি এখন কিছু বলতে পারছি না।

রূপালী বাংলাদেশ

Link copied!