ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ কোথায় কী?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৪১ এএম
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

অধ্যাপক আলী রীয়াজের কর্মসূচি

বেলা ১১টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

তারেক রহমানের সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করবেন তিনি।

বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে দলটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ইশরাকের কর্মসূচি

দলের নিরঙ্কুশ বিজয়ে শুকরিয়া আদায় এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাদ আসর ওয়ারী নির্বাচনি কার্যালয়ে যাবেন ঢাকা-৬ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।