× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৫৮ এএম

যাত্রাবাড়ীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় একটি বাসা থেকে বিথি আক্তার (২২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বিথি আক্তারের বাবা দেলোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জেরে তার মেয়ে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে বিষয়টি টের পেয়ে তারা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার শহরকুড়ি এলাকায়। বর্তমানে তাঁরা যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!