× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৪২ এএম

জেনেভা ক্যাম্পে পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের চিরুনি অভিযান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৪২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ও ছিনতাই দমনে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা-পুলিশের সঙ্গে সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। অভিযানে এলাকার আলোচিত ‘রেড স্পট’গুলোতে তল্লাশি চালানো হয়। বিশেষ করে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কারবারি ও চিহ্নিত অপরাধীদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের মূল লক্ষ্য এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা এবং পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালনের পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখাও এ অভিযানের উদ্দেশ্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, বিশেষ এ অভিযানে বিভিন্ন স্তরের প্রায় ২০ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!