× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক 

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৩:১০ পিএম

সহকর্মীর লাঠির আঘাতে নিরাপত্তা কর্মী নিহত

মেডিকেল প্রতিবেদক 

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৩:১০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানার জোয়ারসাহারা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সহকর্মীর লাঠির আঘাতে রাকিব হাসান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রাকিব ‘এলিট ফোর্স’ নামক একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি স্বজনদের বরাত দিয়ে আরও জানান, রাকিব হাসান তার সহকর্মী শাকিলের কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। 

একপর্যায়ে রাকিব জানান যে তিনি ঈদের পর টাকা পরিশোধ করবেন। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল ও মাসুদ মিলে কাঠের লাঠি দিয়ে রাকিবের কানের পাশে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই সুমন আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, নিহত রাকিব হাসান লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমণীমহন গ্রামের সোহরাওয়ার্দীর ছেলে। 

তিনি ভাটারা জোয়ারসাহারা এলাকার ১৭৯/৭ নম্বর বাসায় একটি মেসে থাকতেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মাস বয়সী একটি কন্যাসন্তানের জনক ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!