× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:৩২ পিএম

রাজধানীতে কালবৈশাখী ঝড়, তুমুল বৃষ্টি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:৩২ পিএম

রাজধানীতে কালবৈশাখী ঝড়। ছবি : সংগৃহীত

রাজধানীতে কালবৈশাখী ঝড়। ছবি : সংগৃহীত

তীব্র গরমের পর স্বস্তি ফিরেছে রাজধানীতে। তুমুল বৃষ্টির সাথে আঘাত হেনেছে কালবৈশাখী ঝড়।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টার পর মহানগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। এর আগে বেলা ৩টা থেকে আকাশে মেঘ জমতে থাকে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ ছিল চরমে। আজ বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসায় স্বস্তি অনুভব করছেন তারা।

এদিকে রাজধানীর মগবাজার, মালিবাগ, ওয়ারলেস, রামপুরাসহ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। রিকশাচালক আলমগীর বলেন, কয়েকদিন ধরেই গরমে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছিল। আজ বৃষ্টি হওয়ায় একটু শান্তি লাগছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!