রাজধানীর মগবাজারের স্বপ্ন সুপার শপে অভিযান চালিয়েছে বিএসটিআই। এ সময় অবৈধ পণ্য রাখার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে বিএসটিআইয়ের কর্মকর্তা আশিক জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, স্বপ্নের এই সুপার শপে বেশ কিছু মসশা জাতীয় পণ্যের কোন অনুমতি ছাড়াই বিএসটিআইয়ের লোগো বসিয়ে বিক্রি করা হচ্ছিল। সে কারণেই ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


