ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী রেড মুন্না গ্রেপ্তার 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০১:৩৬ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে পল্লবী থানাধীন বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম হলো- মো. মুন্না ওরফে রেড মুন্না (৩৬)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মুন্না ওরফে রেড মুন্নাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ১০ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেপ্তারকৃত মুন্না দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হতে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। গ্রেপ্তার সংক্রান্ত ঘটনায় পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।