× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:০৬ পিএম

এডিসের লার্ভা পাওয়ায় ডিএসসিসির ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংসে রাজধানীর মানিকনগর এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে পাঁচটি বাসাবাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচটি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএসসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএসসিসি জানায়, বারবার সচেতনতা কার্যক্রম ও সতর্কবার্তা দেওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এডিস মশার লার্ভা শনাক্ত হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় যেসব স্থানে লার্ভা পাওয়া গেছে, সেগুলোকে লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয় এবং ভবিষ্যতে যেন কোথাও পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও বাড়ানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

Link copied!