রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীর ধূমপান করাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।
শনিবার (২ মার্চ) সন্ধ্যার সময় মোহাম্মদপুরের আসাদগেটের কাছে আড়ং গলির পেছনে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
পুলিশ জানায়, আড়ং গলির পেছনে ওই তরুণী ধূমপান করছিলেন। স্থানীয় লোকজন সেটি দেখে ওই তরুণীর উদ্দেশে উচ্চবাচ্য করেন।
এক পর্যায়ে এই হট্টগোল শুরু হয়। পরে খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে তরুণীকে আটক করা হয়নি। নিরাপদ হেফাজতের জন্য তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
ডিসি ইবনে মিজান জানান, ওই তরুণী বর্তমানে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। তরুণীর সঙ্গে তার এক বান্ধবীও ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন