× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০১:৫৩ এএম

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী সাভার থেকে উদ্ধার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০১:৫৩ এএম

নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ। ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে রাজধানীর সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪। রোববার (২৯ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে র‍্যাব।

এর আগে, ওইদিন সকাল ৮টার দিকে ঢাকা মহানগরীর ভাটারা এলাকার বাসা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বের হয় মাহিরা। সে মিরপুর সরকারি বাঙলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিল।

পরিবারের দাবি, তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল দুপুর ১টার দিকে। কিন্তু পরীক্ষার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাহিরা বাসায় ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।

পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে গেলে জানতে পারেন, মাহিরা সেদিন কেন্দ্রেই উপস্থিত হয়নি। পরে সন্ধ্যায় তারা রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তার খোঁজে অভিযান শুরু করে। রাতেই র‍্যাব-৪ সাভারের একটি এলাকা থেকে মাহিরাকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাহিরাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে সে নিখোঁজ হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে তদন্ত শেষে।

Link copied!