× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৫:৫৫ পিএম

হাসিনার মামাতো ভাই হীরা গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৫:৫৫ পিএম

শেখ হাসিনা এবং অলিদুর রহমান হীরা। ছবি- সংগৃহীত

শেখ হাসিনা এবং অলিদুর রহমান হীরা। ছবি- সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম।

গ্রেপ্তার শেখ অলিদুর রহমান হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের পুত্র। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

র‌্যাব জানায়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলায় সরাসরি নেতৃত্ব দেন শেখ হীরা।

রাজধানীর কোতোয়ালি, রামপুরা, উত্তরা পশ্চিম থানা এলাকাসহ গোপালগঞ্জের দিঘলিয়া ও খুলনার ফুলতলা উপজেলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার নির্দেশেই অস্ত্রসহ হামলা চালায়।

এসব ঘটনায় তার বিরুদ্ধে ঢাকার একাধিক থানা ছাড়াও গোপালগঞ্জ ও খুলনায় একাধিক মামলা দায়ের হয়।

র‌্যাব জানায়, এসব মামলার পর থেকেই গা ঢাকা দেন শেখ হীরা। তবে তাকে নজরদারিতে রাখে র‌্যাবের গোয়েন্দা ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

Link copied!