× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৩:১৮ পিএম

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৩:১৮ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে পোশাক কারখানার আগুন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।

তিনি বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যায়। এরপরে আগুনের লেলিহান বেশি থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চার ইউনিট যোগ দেয়। পরে বেলা ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া আগুনে সূত্রপাত কিভাবে হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!