× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:১৬ পিএম

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:১৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী স্বপন আহমেদ জানান, দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন আনোয়ারা বেগম।

নিহত আনোয়ারা নারায়ণগঞ্জের বন্দর থানার আলীসর্দি এলাকার প্রয়াত নাজিম উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি যাত্রবাড়ীর দনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Link copied!