× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১০:৫৯ পিএম

রাজধানীতে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১০:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মুগদার দক্ষিণ মান্ডা থেকে ৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা।

রোববার (২৪ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোরে মুগদার দক্ষিণ মাণ্ডায় প্রাইভেটকারে থাকা তিন নারী ও দুই পুরুষসহ মোট পাঁচজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহণে প্রাইভেটকারটিও জব্দ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

Link copied!