× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০৮:৫২ এএম

সাবেক সংবাদ উপস্থাপক তরীর ‘অস্বাভাবিক’ মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০৮:৫২ এএম

সাফিনা আহমেদ তরী। ছবি-সংগৃহীত

সাফিনা আহমেদ তরী। ছবি-সংগৃহীত

সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরীর (৩২) ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুন) রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সাফিনা আহমেদ তরীর মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু।

পুলিশ জানিয়েছে, সাফিনা আহমেদ চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন। তিনি রাজধানীর ইস্কাটনে মা ও বোনের সঙ্গে বসবাস করতেন।

ওসি মোহাম্মদ রাজু জানান, রোববার মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের একটি লাশের বিষয়ে থানাকে অবহিত করে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Link copied!