× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৪:৫২ পিএম

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৪:৫২ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা। করোনাকালে নানা সংকটের কারণে বন্ধ হয়ে যায় হংকংভিত্তিক মাস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস। বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা ইপিজেডের সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে এ অবরোধ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।

গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের মুখে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় চার বছর আগে কোভিড-১৯ এর দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, অন লিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

তারা আরও জানান, চার বছর আগে কারখানা বন্ধ হলেও এখনো শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বারবার তারিখ দিয়েও কথা রাখছে না বেপজা কর্তৃপক্ষ। পাওনা পরিশোধ না করা হলে শ্রমিকরা সড়ক ছাড়বেন না বলেও জানান।

আরবি/এস

Link copied!