× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:১৬ পিএম

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, সারা দেশে গ্রেপ্তার ৬৬৩

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে ৬৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৬৬৩ জনকে। এ সময় ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

তিনি বলেন, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৬ হাজার ৮৮১টি মোটরসাইকেল ও ২৬৫৭৩টি গাড়ি তল্লাশি করা হয়েছে। তল্লাশিকালে ৩৪২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এই বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেয় কোর কমিটি।

রূপালী বাংলাদেশ

Link copied!